ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“শেষ বলে হার, যা বললেন সাকিব”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৪২১ বার পড়া হয়েছে
৮৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শেষ বলে হার, যা বললেন সাকিব|

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জিততেই হতো।

এমন কঠিন সমীকরণ সামনে রেখে ভারতের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ১৫১ রান তাড়ায় বাংলাদেশ তীরে গিয়ে তরী ডুবায়। শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ বলে গিয়ে ৫ রানে হারে বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। দর্শকরা উপভোগ করেছে, উভয় দলই খেলাটি উপভোগ করেছে। শেষ পর্যন্ত কাউকে না কাউকে জিততেই হতো, কাউকে হারতে হতো।

লিটন দাসের ২১ বলে ফিফটির ইনিংস খেলা প্রসঙ্গে সাকিব বলেন, লিটন সত্যিই ভালো ব্যাটিং করেছে, সম্ভবত সে আমাদের সেরা ব্যাটসম্যান। সে যেভাবে ইনিংসের শুরুটা করেছিল আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্তু পারিনি।

সাকিব বলেন, বোলিংয়ে আমাদের পরিকল্পনা ছিল ভারতের টপ অর্ডারকে দ্রুত ফেরানো। আমি তাই তাসকিনকে বল হাতে দিয়েছিলাম। কারণ সে আমাদের অন্যতম সেরা বোলার। দুর্ভাগ্যবশত সে আজ উইকেট পায়নি।

সাকিব আরও বলেন, আমরা টুর্নামেন্টে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করে যাচ্ছি। বিশ্বকাপটিা উপভোগ করতে চেয়েছিলাম, আশা করি সেটি করতে পেরেছি। শেষ ম্যাচেও এটা অব্যাহত রাখতে চাই।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“শেষ বলে হার, যা বললেন সাকিব”

প্রকাশের সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২