ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙনে ৫০ মিটার নদীগর্ভে বিলীন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / 275 বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মালীবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ১৫ নম্বর পোল্ডারের প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ধসে নদীগর্ভে চলে যায়।

এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন ৯নং সোরা ও ডুমুরিয়া গ্রামসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় ৭ হাজার মানুষ। ভেসে যেতে পারে অসংখ্য মাছের ঘের। তবে ধসে যাওয়া স্থানে সংস্কারের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, শনিবার বিকালে খোলপেটুয়া নদীর তীরবর্তী বাসিন্দারা বেড়িবাঁধে হঠাৎ ফাটল ও ধস দেখা যায়। এসময় স্থানীয়রা তাৎক্ষণিক বাঁধ মেরামতের কাজ শুরু করেন। এর মধ্যেই বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে যায়। বিকাল থেকেই বাঁধ ধসে যাওয়া জায়গায় মাটি ও বস্তা ভর্তি বালু ফেলে ভাঙন আটকানোর চেষ্টা করেছেন স্থানীয়রা। তবে ভাঙনের পরিধি বেড়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) ৯নং ওয়ার্ড সদস্য মনজুর হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাঁধের ওই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। সে সময় পাউবো বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। এক মাস না যেতেই বাঁধটি ভাঙনের মুখে পড়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুর রহমান জানান, গাবুরার মালীবাড়ি সংলগ্ন বেড়িবাঁধের বেশ কিছু অংশ ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিও বস্তা ফেলানোর ব্যবস্থা করা হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আকস্মিক বাঁধে ভাঙন দেখা দেয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধের ভয়াবহ অবস্থা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন জানান, বাঁধের ৩০ মিটার এলাকাজুড়ে অবস্থা একটু খারাপ। আকস্মিক এমন ভাঙন দেখা দিয়েছে। আমরা মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙনে ৫০ মিটার নদীগর্ভে বিলীন

প্রকাশের সময় : ০৮:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪