শ্রীনগরে দিনদুপুরে ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
- প্রকাশের সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 10 বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনেদুপুরে একটি বহুতল ভবনের তিনটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলার ভাগ্যকুল রোডে শেখপাড়া ভাই ভাই মার্কেটে সৌদি প্রবাসী শহিদুল ইসলামের ৭ তলা ভবনের তিনটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ ২ লাখ টাকা, মোবাইল সেট ও ৮৬ হাজার টাকা মুল্যের একটি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
ওই ভবনের নিচতলা ফ্ল্যাটের বাসিন্দা মের্সাস বিজনেস ভিশনের স্বত্ত্বাধিকারী আব্দুর রশিদ জানান, আমি এই ফ্ল্যাটের নিচতলা ভাড়া নিয়ে ডিলারশিপের বিজনেস করি। আজ দুপুরে দরজা তালাবদ্ধ করে কলেজ গেইট নিজ বাসা খাবার খেতে যাই। সংবাদ পেয়ে এসে দেখি আমার দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে স্ট্রীলের ড্রয়ার ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ও একটি ল্যাপটপ চোরেরা চুরি করে নিয়ে গেছে।
৪য় তলা ফ্ল্যাটের বাসিন্দা স্বর্ণা আক্তার বলেন, দুপুরে আমি বাসা তালা দিয়ে দেউলভোগ আমার বাবার বাড়ী বেড়াতে আসি। দুপুরে আমার ছেলের টির্চার পড়াতে এসে দেখে চোরেরা আমার ফ্ল্যাটের দরজার তালা ভেঙ্গে চুরি চেষ্টা করছে। কিন্ত লগ থাকাতে ভিতরে ঢুকতে পারে নাই।
৬ষ্ঠ তলা ফ্ল্যাটের বাসিন্দা সাইদুর রহমান জানান, আমি আমার মেয়ের পরীক্ষা শেষে বাসা ফিরে দেখি। দরজার তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখি আমার একটি মোবাইল ফোনসহ মেয়ের টাকা জমানো টাকাসহ একটি মাটির ব্যাংক চুরি করে নিয়ে এবং রুমের অন্যান্য মালামাল তছনছ করে রেখে গেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আমরা একটি তদন্ত টিম পাঠিয়ে তদন্ত করে দেখবো।





















