শ্রীমঙ্গলে এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
- প্রকাশের সময় : ০৬:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
সারাদেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সারাদেশের ন্যায় রোববার (২৮শে জুন) সকাল ৮টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি পূর্ব ঘোষিত নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানিয়ে ডা: সিনথিয়া তাসমিন বলেন, শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট কেন্দ্র রয়েছে ২১২ টি, এসব কেন্দ্রে উপস্থিত থাকবেন ৪১৭ জন স্বেচ্ছাসেবক।
পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট কেন্দ্র রয়েছে ৯ টি, স্বেচ্ছাসেবক রয়েছেম ৫২ জন।
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩ হাজার ৯৫৯ জন, ১২ মাস হতে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশু ৩২ হাজার ১৫০ জন, পৌরসভা পর্যায়ে ৪ হাজার শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসময় আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আকাশ নুনিয়া, সুভাস দেবনাথ স্নিগ্ধসহ স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





















