ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে আবারো বেড়ে দ্বিগুণ আবারও পর্দায় শাকিব-ইধিকা, নতুন সিনেমা নিয়ে বাড়ছে কৌতূহল কালীগঞ্জে ঘোড়াশাল খেয়াঘাট থেকে গুলিস্তান পর্যন্ত বাস সার্ভিসের উদ্বোধন পুলিশের তৎপরতায় উদ্ধার, মায়ের কোলে ফিরল নিখোঁজ শিশু খেলতে গিয়ে বিপত্তি, চিপসের প্যাকেটের বলে শিশুর মর্মান্তিক মৃত্যু ভরণপোষণকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কুলিয়ারচরে কাঁচামরিচের কেজি ৪০০ সালফারের দামে বড় ধাক্কা, বিশ্ববাজারে ১৩৪ শতাংশ বৃদ্ধি মারধরের পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, ধামরাইয়ে স্বামী গ্রেফতার

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

আদালত প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাহুল, মো. ডায়মন্ড, আফসার উদ্দিন অনিম, পারভেজ হক পলাশ, মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে রাহুল পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় শেষে বাকী আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার এজহার থেকে জানা যায়, দুই তরুণীসহ তাদের কয়েকজন বন্ধু ২০২২ সালের ২৫ জুন বিকেলে এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে ঘুরতে বের হয়। রাত পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্টে যায়। খাওয়া-দাওয়া শেষে বাসায় ফেরার জন্য শুভাঢ্যা এলাকায় অটোরিক্সা খুঁজছিল তারা। সে অবস্থায় একটি অটোরিকশা নিয়ে আসামিরা তাদের পথরোধ করে। আসামিরা ভুক্তভোগীদের জিম্মি করে রতনের খামার নামক স্থানে নিয়ে যায়। মারধর করে তাদের টাকা-পয়সা, মোবাইল নিয়ে নেয় আসামিরা। এরপর ওই দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে। তাদের মোবাইলও তারা নিয়ে নেয়। পরে দুই তরুণীর বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় এক তরুণীর বাবা ২৯ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। মামলা দায়েরের পর মিনহাজ আবেদীনকে গ্রেফতার করে র‍্যাব। তার কাছ থেকে এক তরুণীর মোবাইল উদ্ধার করা হয়। মোবাইলে ভুক্তভোগী দুই তরুণীর ধর্ষণের ভিডিও পাওয়া যায়। মামলার তদন্ত শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরজিৎ কুমার ঘোষ ৬ যুবককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশের সময় : ০৩:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬