ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান

সকালের নাশতায় দেরি, বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 125 বার পড়া হয়েছে

রাতভর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালের নাশতা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদরা একে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার মনে করেন। কিন্তু ওজন কমানোর চেষ্টা, ব্যস্ততা কিংবা অনিয়মের কারণে অনেকেই সকালে নাশতা না করে দীর্ঘ সময় কাটিয়ে দেন। কেউ আবার সকাল ও দুপুরের খাবার একসঙ্গে খান। এমন অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের জন্য নানা সমস্যার কারণ হতে পারে।

ওজন বাড়ার ঝুঁকি

অনেকে মনে করেন নাশতা বাদ দিলে ক্যালোরি কম খাওয়া হবে, তাই ওজনও কমবে। বাস্তবে এর উল্টোটা ঘটতে পারে। সকালে না খাওয়ার ফলে ক্ষুধা অনেক বেশি বেড়ে যায়, ফলে দুপুরে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়। পাশাপাশি বারবার হালকা খাবার বা উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতাও বাড়ে, যা ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

হৃদরোগের সম্ভাবনা

নিয়মিত সকালের নাশতা এড়িয়ে গেলে স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মতো সমস্যার ঝুঁকি বাড়তে পারে। এসব কারণ একসঙ্গে হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি করতে পারে।

টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন নিয়মিত নাশতা বাদ দিলে শরীরে ইনসুলিনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ফলে, ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সকালের নাশতায় দেরি, বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

প্রকাশের সময় : ১০:১৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬