ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ

“সবাই বলে ব্রাজিল, তাই আমিও ব্রাজিল: পাপন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 319 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সবাই বলে ব্রাজিল, তাই আমিও ব্রাজিল: পাপন|

চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। আর এই খেলাকে ঘিরে বিশ্বের সব দেশে উৎসবমুখর। বাংলাদেশে তো আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে দুই ভাগ হয়ে যায়ে ফুটবলপ্রেমী দর্শকরা। বাংলাদেশের মানুষের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানও ফুটবল জ্বরে আক্রান্ত। রবিবার (২৭ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। সেখানেই ফুটবল নিয়ে কথা বলেছেন এই বোর্ড প্রধান।

ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের প্রিয় দল ব্রাজিল। নিজের প্রিয় দল নিয়ে বোর্ড প্রধান জানান, ‘আমি আসলে ছোটবেলা থেকে যে জিততো, তাকেই সাপোর্ট করতাম। যখন বোঝা শুরু করলাম, সবাই বলে ব্রাজিল, তাই আমিও ব্রাজিল করি। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন দেবোই। এ ছাড়া আমার ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে এবার। আজকের ম্যাচ বাদে বিশ্বকাপের একটি ম্যাচও আমি মিস করিনি।’

তবে ব্রাজিলের সমর্থক হলেও পাপন মেসির পাঁড় ভক্ত। তিনি জানান, ‘আর্জেন্টিনা অবশ্যই সাংঘাতিক। এক মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে এক মেসিকে দিয়ে দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে তেমন চোখে পড়েনি। অবশ্যই মেসি সেরা, এটা নিয়ে কোনও সন্দেহ নাই। আমি ওর ভক্ত।’

এছাড়া প্রথম রাউন্ডের বেশির ভাগ ম্যাচই শেষ হয়ে গেছে। বড় দলের সঙ্গে অনেকগুলো মাঝারি সারির দলও দারুণ পারফরম্যান্স করেছে। বোর্ডপ্রধানের কাছে অবশ্য সবচেয়ে ভালো লেগেছে ফ্র্যান্সের খেলা, ‘এখন পর্যন্ত খেলা দেখে মনে হচ্ছে ফ্রান্স ভালো।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সবাই বলে ব্রাজিল, তাই আমিও ব্রাজিল: পাপন”

প্রকাশের সময় : ০৫:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২