ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৪৫২ বার পড়া হয়েছে
৮৮

স্পোর্টস ডেস্ক || “সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ”।

ভারতের বিপক্ষে আরও একবার শেষ বলে হারের হতাশায় ডুবেছে বাংলাদেশ। যাতে করে দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও অনেকটাই ধূসর হয়ে গেছে। ভারতের কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৫ রানের এই হারের পেছনে সাকিবের দোষ দেখছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। তার মত, অধিনায়কের মতো দায়িত্ব নিয়ে খেলতে পারেননি সাকিব।

ক্রিকবাজের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তার কথা, ‘অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলা উচিত। শান্ত এর আগে আউট হয়েছে। আর সাকিবও আউট হলো একই ওভারে। তারা দ্রুত দুটো উইকেট খুইয়ে বসেছিল, যদি একটা জুটি গড়ে উঠত… টি-টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের একটা জুটিও অনেক পার্থক্য গড়ে দিতে পারে।’

গত রাতের এই ম্যাচে ভারতের ব্যাটাররা যখন একের পর এক বিদায় নিচ্ছিলেন ইনিংসের শেষ ভাগে, তখন বিরাট কোহলি ছিলেন অটল। মাঠ ছেড়েছেন ২০ ওভার শেষে, ৪৩ বলে ৬৩ রান করে। তেমন কিছু সাকিবেরও করতে হতো, বিশ্বাস শেবাগের। বললেন, ‘আমার বিশ্বাস, অধিনায়ক একটা ভুল করেছে, তার অভিজ্ঞতা আছে; সে তার দায়িত্ব বুঝে নিতে হবে, শেষ পর্যন্ত খেলতে হবে, কোহলি যেমন খেলেছে।’

ম্যাচের আগে সাকিব পরিষ্কার ফেভারিট বলেছিলেন ভারতকে। বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি, ভারত জিততে এসেছে; এই ম্যাচে তাই তারাই ফেভারিট। তাদের যদি হারাতে পারি, তাহলে বিষয়টা আপসেট হবে। সেটা করতে পারলে বেশ খুশি হবো।’

সাকিবের সেই কথাকেও শূলে চড়িয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার। এমন কথাকে ‘বোকার মতো কথা’ বলেও আখ্যা দিলেন তিনি। বললেন, ‘বোকার মতো কথা বলার না বলে তার উচিত ছিল তার দলকে বিপদমুক্ত করা।’

গত রাতের এই ম্যাচের শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপের শীর্ষে উঠে গেছে ভারত। চার ম্যাচ শেষে দলটির জয় তিনটি, ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের চূড়ায় আছে দলটি। দক্ষিণ আফ্রিকা আছে দুইয়ে, তাদের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ, ৩ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানটা জিম্বাবুয়ের। সবশেষ ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তালিকার পাঁচে, যদিও বাবর আজমদের হাতে আছে আরও দুই ম্যাচ। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে নেদারল্যান্ডস আছে পয়েন্ট তালিকার তলানিতে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ”

প্রকাশের সময় : ০৬:৩৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২