ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান।

সাকিব-তামিমসহ পিএসএলের ড্রাফটে ৭ বাংলাদেশি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 400 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || সাকিব-তামিমসহ পিএসএলের ড্রাফটে ৭ বাংলাদেশি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। এবার আজ শনিবার সবশেষ প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্লেয়ার্স ড্রাফটের তালিকায় অন্যান্য দেশের মত রয়েছেন বাংলাদেশের ক্রিকেটারও। এর মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ মোট তালিকায় স্থান পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। সর্বমোট ড্রাফটের প্রাথমিক তালিকায় রয়েছেন ২১৪ জন বিদেশি ক্রিকেটার।

প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র রয়েছেন টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, মাহমু্দউল্লাহ রিয়াদ। এছাড়া এ ক্যাটাগরিতে রয়েছেন তারকা ব্যাটার লিটন দাস ও পেসার এবাদত হোসেন।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পাকিস্তানের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে পিএসএলের অষ্টম আসর। এর আগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। যদিও এবারের আসরে থাকছেন না মুস্তাফিজ-মুশফিক।

এই নিউজটি শেয়ার করুন

সাকিব-তামিমসহ পিএসএলের ড্রাফটে ৭ বাংলাদেশি

প্রকাশের সময় : ০৮:৪৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২