ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

“সার্জারি করে সুন্দরী হয়েছেন কাজল কন্যা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / 417 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সার্জারি করে সুন্দরী হয়েছেন কাজল কন্যা|

কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কী পরছেন, কী খাচ্ছেন- সব সময়ই চর্চায় তিনি। বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায়, তা দেখিয়ে দিয়েছেন বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সা দেবগন। সম্প্রতি চর্চা শুরু হয়েছে কালো থেকে কীভাবে তিনি দিনে দিনে এত ফর্সা হচ্ছে তা নিয়ে।

নায়সার ক্রমবর্ধমান রূপের রহস্য কী? জানতে উন্মুখ অনেকেই। কিশোরী বয়স থেকেই আলোকচিত্রীরা তাকে অনুসরণ করে চলেছেন। রাস্তায় বেরলেই ছবি। তাই ধারাবাহিক ভাবে কাজল-কন্যার ফটোশুট লক্ষ্য করে সম্প্রতি তফাৎ দেখতে পাচ্ছেন বলে দাবি এক দল আলোকচিত্রীর।
আলোকচিত্রীদের দাবি, অস্ত্রোপচার করিয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করছেন নায়সা। ত্বকের রং বদলেছেন, মুখ এবং স্তনেও তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন বলে দাবি একাংশের। সে নিয়ে যথারীতি চলছে জল্পনা। সত্যি না মিথ্যা?

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, এই কৌতূহল নিরসন করেছেন অভিনেত্রী কাজল দেবগন। এক সাক্ষাৎকারে কন্যার রূপ-রহস্য উদ্ঘাটন করে বললেন, ‘নায়সা সারাক্ষণ নেট ঘাঁটে। রূপচর্চা এবং স্বাস্থ্য নিয়ে সে সব জানে। সপ্তাহে তিন বার একটা ফেসমাস্ক লাগায়। আমাকেও করতে বলে। ও ঠিক ওর বাবার মতো, চেহারা বা স্বাস্থ্য নিয়ে সচেতন।’

এমনকি, নায়সার প্রতিদিনের রুটিনের কথাও জানিয়েছেন কাজল। সকালে উঠে ২-৩ গ্লাস হালকা গরম পানি খালি পেটে পান করেন নায়সা। তারপর সকালের নাস্তায় সিদ্ধ ডিম, টাটকা ফল এবং ওটস্ খান। সারাদিন এমনই স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস বজায় রাখেন ১৮ বছরের নায়সা। এত প্রস্তুতি কি অভিনয়ে আসার জন্যই?

বাবা অজয় দেবগন এবং মা কাজল, দুজনেই বলিউডের অন্যতম ব্যস্ত দুই তারকা। তাদের কন্যা হয়ে নায়সা অভিনয়েই আসবেন এমনটাই অনুমান সবার। যদিও কাজল জানান, এখনও নিজে সেই ইচ্ছাপ্রকাশ করেননি মেয়ে। কাজলের কথায়, ‘সবে ১৮ হলো। জীবনটা উপভোগ করুক। আমরা ওকে জোর করতে চাই না। ওর যা ইচ্ছা করবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সার্জারি করে সুন্দরী হয়েছেন কাজল কন্যা”

প্রকাশের সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২