ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে অর্থ দন্ড

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৩২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 335 বার পড়া হয়েছে

মো. আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের ২০ একর কেদারখোলা পশ্চিম বালুমহালে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত সীমানার বাহিরে বালু উত্তোলন করায় ইজারা গ্রহণকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১,৫০,০০০/ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এছাড়া নির্ধারিত সীমার মধ্যে ড্রেজার চালানো, সন্ধ্যার পর ড্রেজার না চালাতে বলা হয় এবং অমান্য করলে কঠোর আইনানুগ শাস্তির আওতায় আনা হবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান জানান, ইতিমধ্যেই সীমানা নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন না করতে ইজারাদারদের সতর্ক করা হয়েছে। নির্ধারিত সীমানা অতিক্রম করে গ্রামের পাড়ে অপরিকল্পিত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে জনগণের বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে অর্থ দন্ড

প্রকাশের সময় : ১২:৩২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪