ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত

“সুখবর দিলেন নেইমার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 393 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সুখবর দিলেন নেইমার|

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের বিপক্ষে সংগ্রাম করতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। সেই সঙ্গে প্রতিপক্ষ দলের ফাউলের টার্গেট হতে হয় তাকে। এবারের বিশ্বকাপেও এমনটি হয়েছে। প্রথম ম্যাচ খেলেতে নেমেই ৯ বার ফাউলের শিকার হয়েছেন দ্য ফেনোমেনন।

শুধু তাই নয়, তাকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে। দেশের জার্সি গায়ে জড়িয়ে গ্রুপপর্বে আর দেখা যাবে না ব্রাজিলের এ ফরোয়ার্ডকে। বিষয়টি কিছুতেই মানতে পারছেন না তার ভক্ত-শুভানুধ্যায়ীরা। এরই মধ্যে সুখবর দিলেন নেইমার।

রোববার নেইমার ইনস্টাগ্রামে এক ছবি দিয়ে জানিয়েছেন, তার পায়ের ফোলা কমতে শুরু করেছে। যা দলের জন্য এবং ভক্তদের জন্য বড় সুখবর। নেইমারের গোড়ালি মচকে গেছে। যে কারণে তার পায়ের পুরো পাতা ফুলে যায়। ওই পায়ের ফোলা কমার ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘দেখা যাক।’

এর আগে নেইমারের ইনজুরি নিয়ে বলা হয়েছিল, সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা আছে। সেটাও খুব ক্ষীণ। ওই সম্ভাবনার পালেই যেন কিছুটা হাওয়া দিলেন মিস্টার জুনিয়র। ব্রাজিলের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, নেইমার ক্যামেরুনের বিপক্ষে পুরোটা না খেললেও অন্তত কিছু সময় খেলবেন।

ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো লাসমার বলেছিলেন, নেইমারের ইনজুরি অবস্থা ৪৮ ঘণ্টা পরে পুরোপুরি বোঝা যাবে। দুইদিন যেতেই যেন ভরসা দিচ্ছে তার পা ফোলা কমার খবর। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোব লিখেছে, ‘ক্যামেরুনের বিপক্ষে নেইমার খেলবেন ওই আশা দেখা যাচ্ছে।’

ব্রাজিল শিবিরে নেইমারের পাশাপাশি রাইট ব্যাক দানিলোর ইনজুরি নিয়ে দুশ্চিন্তা আছে। সুইসদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নেইমারের প্লে মেকিং পজিশনে লুকাস পাকুয়েতা কিংবা রদ্রিগো গোয়েসের খেলার সম্ভাবনা বেশি। দানিলোর জায়গায় খেলতে পারেন এদের মিলিতাও।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সুখবর দিলেন নেইমার”

প্রকাশের সময় : ০৫:১৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২