ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত একাডেমি’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / 342 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত একাডেমির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) নবীনগর পৌর এলাকার কালীবাড়ি সংলগ্ন অঞ্জলি সাহার বাড়িতে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত একাডেমির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।

নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম।

সঙ্গীত একাডেমি’র পরিচালক শ্যামল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন, সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আব্বাস উদ্দিন হেলাল, বাচিক শিল্পী স্বরুপ সাহা, দৈনিক সময়ের আলো পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন।

তথ্য ও প্রযুক্তির এই যুগে সংস্কৃতি চর্চা যেখানে উপেক্ষিত সেখানে শুদ্ধ ঘরানার সঙ্গীত চর্চার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য অতিথিগণ প্রথমেই সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত একাডেমি’র প্রতিষ্ঠাতা, নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা আজহাজ্ব বোরহান উদ্দিন নসু’র ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি, শিক্ষার্থী ও অভিভাবকগণ একাডেমি’র বর্তমান জায়গাটি ছোটো হওয়ায় একটি বৃহৎ জায়গার ব্যবস্থা করার জন্য সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীত একাডেমি’র প্রতিষ্ঠাতার প্রতি জোর দাবি করেন।

আলোচনা শেষে দ্বিতীয় পর্বে কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী কবিতা আবৃত্তির পর সঙ্গীগ পরিবেশন করেন। পরে আমন্ত্রিত অতিথিদের অনুরোধে সঙ্গীত শিক্ষক ওস্তাদ চন্দন আচার্য কয়েকটি আধুনিক গানসহ মলয়া গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন।

সবশেষে কেক কাটার মধ্য দিয়ে প্রায় তিন ঘন্টা ব্যাপি চলমান চমকপ্রদ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত একাডেমি’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪