ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু সংবাদ সম্মেলনের জেরে প্রবাসী নারীর ওপর হামলা

“স্কুলজীবনে প্রেমের অভিজ্ঞতা শেয়ার করলেন কোয়েল”

রিপু
  • প্রকাশের সময় : ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৪৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্কুলজীবনে প্রেমের অভিজ্ঞতা শেয়ার করলেন কোয়েল|

বিখ্যাত টালিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। খুব কম বয়সেই সিনেমাই আসেন এ অভিনেত্রী। নাটের গুরু ছবি দিয়ে টালিউডে পা রেখেছিলেন তিনি। তবে প্রথম ছবি থেকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হন কোয়েল।

সেই যে শুরু হলো তার পর থেকে আর ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক কমার্শিয়াল হোক বা ফিচার ফিল্ম নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন করেছেন প্রতিবারই।

আসলে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে বেশি পছন্দ করেন কোয়েল। খুব কম মুখ খোলেন পরিবার নিয়ে। তবে সেই নীরবতা ভেঙেছিল বনির সঙ্গে আড্ডার সময়। ছোটবেলায় গৃহশিক্ষকের কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাবের গল্প শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।

প্রশ্নটা বনিই করেছিলেন, ‘তোমাকে নাকি গৃহশিক্ষক প্রেমের প্রস্তাব দিয়েছিল?’ আর তাতে কোয়েল বেশ অবাক হন! জিজ্ঞেস করেন, ‘তোমার সোর্স এটিও জানে?’ হাসতে শুরু করে দেন কোয়েল। তার পর অবশ্য খুলেই বলেন গোটা ঘটনা। জানান তখন তিনি ক্লাস সেভেন কী এইট! সায়েন্স টিচারও সবে কলেজ থেকে বেরিয়েছে, চাকরি খুঁজছে এ রকম।

তো একদিন সেই শিক্ষক এসে কোয়েলকে বললেন, তোমাকে আজকে একটা কথা বলব। আগে আজকের পড়া শেষ করে নাও তার পর। কোয়েলের সরল মন প্রথমে ভেবেছিল, শিক্ষক বুঝি নতুন চাকরি পেয়েছেন, আর সেটিই বলবেন। তিনিও জোর করতে থাকেন। তবে শিক্ষক বলেন, পড়ানোর শেষেই বলবেন। কারণ এতে নাকি সেদিনের পড়াটাই নষ্ট হতে পারে।

নায়িকার কথায়, ‘যথারীতি পড়া শেষ হলো। আর উনিও বললেন সেই থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস। শুনে তো আমার মুখ সাদা। ভয় করতে শুরু করেছিল। উনি আমাকে সে কথা বলে নিচে নেমে গেলেন। রোজ আমি শিক্ষকের সঙ্গেই নামতাম। মা খবর নিত কতটা পড়া হলো, কী পেরেছি আর্ কী পারিনি। সেদিন আর আমার নামার সাহস হয়নি। পরে শিক্ষক চলে যেতে মাকে সব বললাম।’

কোয়েল জানান, তার পর সেই শিক্ষককে আর পড়াতে আসতে দেননি মা দীপা। অভিনেত্রী সঙ্গে এটিও জানান, এ ব্যাপারে বাবার সঙ্গে তার কোনো কথা হয়নি। মা বলে থাকতেও পারে!

আর তাতে বনির হাসতে হাসতে জবাব, ‘হ্যাঁ শুনলেই চাবকে চামড়া তুলে নিত

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“স্কুলজীবনে প্রেমের অভিজ্ঞতা শেয়ার করলেন কোয়েল”

প্রকাশের সময় : ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২