ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“স্বাস্থ্যের উন্নতির জন্য কখন খাবেন বেদানা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 493 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্বাস্থ্যের উন্নতির জন্য কখন খাবেন বেদানা|

স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী ফলগুলোর মধ্যে বেদানা অন্যতম। এর বহু উপকারিতা রয়েছে। সঠিক সময়ে বেদানা খেলে শরীর এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়। কেননা বিভিন্ন রোগ নিরাময়ে এর জুড়ি মেলা ভার- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, নিয়মিত বেদানা খেলে শরীরে রক্তের অভাব পূরণ হয়। শুধু তাই নয়, বেদানা খেলে স্মৃতিশক্তি বাড়ে। স্বাস্থ্যের সার্বিক উন্নতি তো বটেই, আবার ত্বকের জন্য উপকারী বেদানা।

কী কী পুষ্টিগুণ রয়েছে বেদানায়?

বিশেষজ্ঞদের মতে, বেদানায় প্রচুর পরিমাণে ফাইবারসহ ভিটামিন কে, সি ও ভিটামিন বি রয়েছে। এ ছাড়া আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের মতো প্রচুর মিনারেল উপস্থিত রয়েছে। এগুলো শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। আবার এর বীজেও রয়েছে উপকার। এ কারণে বেদানার শরবত করে খেতে পারেন।

গর্ভবতীদের জন্য উপকারী

গর্ভবতী মহিলাদের জন্য রক্তের প্রয়োজন মেটাতে বেদানা খুবই কার্যকর। শরীরে পানির মাত্রা বজায় রেখে ডিহাইড্রেশন রোধ করে এই ফল। মাতৃগর্ভে বাড়তে থাকা শিশুর পুষ্টির জন্যও বেদানা অপরিহার্য। এ ছাড়া অ্যানিমিয়া বা রক্তাল্পতায় যারা ভুগছেন, তাদের দেহে রক্তের ঘাটতি পূরণ করতে এটি অসীম কার্যকর। বেদানায় থাকা আয়রন এ ক্ষেত্রে ব্যাপক উপকারী।

পুরুষদের জন্যও দরকারি

হৃদরোগের ঝুঁকি কমাতে চিকিৎসকেরা বেদানা খাওয়ার পরামর্শ দেন। শারীরিক দুর্বলতা দূর করতে, এমনকি যৌন ইচ্ছাশক্তি বৃদ্ধিতেও পুরুষদের জন্য বেদানা উপকারী।

ত্বকের জন্য উপকারী

ত্বকের উপকারেও বেদানার ভূমিকা অপরিহার্য। এটি ত্বকের কোষের গঠনে সাহায্য করে। যার ফলে ত্বকের বলিরেখা, কালো ছোপ দূর হয়ে উজ্জ্বলতা বাড়ে।

কখন খাবেন বেদানা?

সাধারণত সকালেই যেকোনো ফল খাওয়া শরীরের জন্য ভালো। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ব্রেকফাস্টের আধা ঘণ্টা আগে অথবা ব্রেকফাস্টের সঙ্গে বেদানা খেতে পারেন। সকালে বেদানা খেলে সারাদিনের জন্য এনার্জি পাওয়া যায়, বলছেন বিশেষজ্ঞরা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“স্বাস্থ্যের উন্নতির জন্য কখন খাবেন বেদানা”

প্রকাশের সময় : ১২:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২