“হারলেই বিদায় নিশ্চিত জার্মানির”
- প্রকাশের সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / 382 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || হারলেই বিদায় নিশ্চিত জার্মানির|
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে ধুঁকছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
আজ রাত ১টায় কাতারের আল খোর স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচে হেরে গেলেই শেষ ষোলোর আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে জার্মানির। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই।
কাতার বিশ্বকাপের সূচি প্রকাশের দিন থেকেই এই ম্যাচটি নিয়ে চর্চা চলছে। কারণ গ্রুপপর্বে এই একটি ম্যাচেই শুধু মুখোমুখি দুই সাবেক চ্যাম্পিয়ন। পরিস্থিতির কারণে হাইভোল্টেজ ম্যাচটির গুরুত্ব আরও বেড়ে গেছে।
তারুণ্যের ঝলকে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে স্পেন। গাভি, ফেরান তোরেস, পেদ্রির মতো উঠতি তারকাদের জাদুকরি পারফরম্যান্স এবং বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়ে লা রোহাদের আত্মবিশ্বাস তুঙ্গে।
জার্মানির অবস্থা ঠিক উলটো। পরিসংখ্যানও তাদের চোখ রাঙাচ্ছে। দুই বছর আগে উয়েফা নেশন্স লিগে সবশেষ দেখায় স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছিল জার্মানি
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট


























