ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোটেলে বিজিবির সদস্য পরিচয়, শেষে তোয়ালে চুরি করে ধরা নববধূর সঙ্গে নতুন জীবনের শুরুতেই বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক প্রেমিকাকে হত্যার ছক, চ্যাটজিপিটির মাধ্যমেই জানল গোয়েন্দারা মৌলভীবাজারের বাবার হৃদয়বিদারক আর্তনাদ-“আমার মতো ভুল করবেন না” শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন! নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার বর্ষার নতুন পানিতে চলনবিলে দেশি মাছের আমদানি বেড়েছে, জমে উঠেছে বেচাকেনা কন্যাসন্তান জন্মের ‘অপরাধে’ স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হোটেলে বিজিবির সদস্য পরিচয়, শেষে তোয়ালে চুরি করে ধরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবির সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে অবস্থান করে টেলিভিশন, মিরর, বেসিন সেলফ ও তোয়ালে চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে হোটেল থেকে বের হয়ে যাওয়ার পর ধরা পড়েন তিনি।

গ্রেপ্তার মো. সাইফুর রহমান রুনেল (৩৯) সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুরে সাইফুর রহমান নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষ তাকে ওই কক্ষের চাবি বুঝিয়ে দেয়।

হোটেলে অবস্থানকালে তিনি মাঝেমধ্যে বাইরে যাতায়াত করতেন এবং প্রায়ই বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরতেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির লোগোযুক্ত পোশাক পরা অবস্থায় এবং বিজিবির পোশাকের কাপড় দিয়ে তৈরি লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলকর্মী কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বাইরে কাজ আছে বলে জানান। পরে কাজ শেষে ফিরে আসবেন জানিয়ে ২০৩ নম্বর কক্ষের চাবি হোটেলকর্মী ওবায়দুর মিয়ার কাছে রেখে চলে যান।

তবে ব্যাগ নিয়ে তার বের হয়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে ওবায়দুর মিয়াকে সঙ্গে নিয়ে কক্ষটি খুলে ভেতরে প্রবেশ করেন হোটেল ম্যানেজার। এ সময় কক্ষ থেকে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের একটি মিরর, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে নেই দেখতে পান।

বিষয়টি হোটেল মালিক শাহ জাকারিয়া চৌধুরীকে জানানো হলে তিনি সাক্ষী মো. আব্দুল কাইয়ুমকে সঙ্গে নিয়ে ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকায় গিয়ে সাইফুর রহমানকে আটক করেন। পরে তাকে দিরাই থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে হোটেল থেকে চুরি যাওয়া মালামাল পাওয়া যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুর রহমান নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার কথা এবং সরকারি কর্মচারীর পোশাক পরার কথা স্বীকার করেন। একই সঙ্গে জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ থেকে টেলিভিশন, মিরর, বেসিন সেলফ ও তোয়ালে চুরির কথাও স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় দিরাই থানায় চুরি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার সাইফুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

হোটেলে বিজিবির সদস্য পরিচয়, শেষে তোয়ালে চুরি করে ধরা

প্রকাশের সময় : ০৬:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬