ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

“২০২৪ বিশ্বকাপে বাংলাদেশকে ‘বাছাই পর্বে’ খেলতে হবে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 365 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ২০২৪ বিশ্বকাপে বাংলাদেশকে বাছাই পর্বে খেলতে হবে|

যো জিতা ওহি সিকান্দার – এমন সমীকরণে মাঠে নেমে হেরে গেলেন সাকিব আল হাসান। সিকান্দার হয়ে গেলেন বাবর আজম।
রোববার ভোরে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হাসল নেদারল্যান্ডস। ডাচদের সঙ্গে হেসেছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

প্রোটিয়াদের হারে ভারত নিশ্চিত করেছে সেমিফাইনাল, অন্যদিকে সেমির পথ অনেকটা পরিষ্কার হয় বাংলাদেশ ও পাকিস্তানের।

আর সেই পথ ধরে শেষ চারের সিঁড়িটা ধরে ফেলেছে পাকিস্তান। বাবর আজমদের বিপক্ষে ৫ উইকেটে পরাজয়ের হতাশাকে আরও ভারি করেছে এক দুঃসংবাদ।

তাহলো পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি আতিথেওতা পাবে না টাইগাররা। প্রথম পর্বে লড়াই করে সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করে নিতে হবে। এক কথায় আগামী বিশ্বকাপের জন্য বাংলাদেশের যাত্রাটা কঠিন হয়ে গেছে।

অথচ ফলের বিচারে এই বিশ্বকাপটাই সেরা বাংলাদেশের। তবে সে কথায় শুকনো গলা ভিজলে মন ভিজল না আর।

তিন পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। ০২৪ বিশ্বকাপে প্রথম রাউন্ডের ‘বাছাই পর্বে’ খেলতে হবে বাংলাদেশকে। যে আসরটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।

বাছাইপর্বে শুধু বাংলাদেশ নয়, খেলতে হবে আফগানিস্তানকেও।

এই পেক্ষাপটে সুখবর পেয়েছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস। এ দেশ দুটিকে বাছাই পর্বে খেলতে হবে না।

গত ৩১ মে এক বিবৃতিতে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের জন্য নতুন বাছাই পদ্ধতির বিষয়টি জানায় আইসিসি। সেখানে বলা হয়, আগামী বিশ্বকাপের ১২ দলের আটটি নির্ধারিত হবে এই আসরের সুপার টুয়েলভের দুই গ্রুপ থেকে। এবারের শীর্ষ চার, চার আটটি দল খেলবে সরাসরি আগামী বিশ্বকাপ। সঙ্গে যোগ দেবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

ওই হিসেবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ড সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সঙ্গে যুক্ত হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই দল আসবে গ্রুপ পর্বের মোড়কে হতে যাওয়া ‘বাছাইপর্ব’ থেকে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“২০২৪ বিশ্বকাপে বাংলাদেশকে ‘বাছাই পর্বে’ খেলতে হবে”

প্রকাশের সময় : ১২:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২