ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা

বেলাবতে সিজিবি ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ বাদল মিয়া
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ৩৩৮ বার পড়া হয়েছে
৮৮

মোঃ বাদল মিয়া (বেলাব -নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে চলো গড়ি বেলাব (সিজিবি) ফাউন্ডেশনের পক্ষ হতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৯টি মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি স্কুল থেকে অষ্টম ও নবম শ্রেণির ৩৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় বেলাব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইয়েদুল আহমেদ খাঁন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন বেলাবো পাইলট মডার্ন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ এবং বাজনাব  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন চলো গড়ি বেলাব অনলাইন প্লাটফর্মের এডমিন প্যানেল সদস্য তানভীর আহমেদ, আতিক খোকন, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, চলো গড়ি বেলাব প্রতিষ্ঠার পর থেকে বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই কর্মকান্ডের ধারাবাহিকতায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটিবৃন্দ জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহিত করার জন্য আমাদের এ আয়োজন। চলো গড়ি বেলাব অনলাইন প্লাটফর্মের এডমিন প্যানেল সদস্য আতিক খোকন বলেন, চলো গড়ি বেলাব দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নশীল কাজ করে আসছে। চলো গড়ি বেলাবরের এডমিন প্যানেল সদস্য তানভীর আহমেদ বলেন, আমাদের সংগঠনটি সামাজিক সংগঠন, আগামীতে আরো ভালো কিছু দিতে পারবো বলে মনে করি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বেলাবতে সিজিবি ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩