ঢাকা
,
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন
শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে?
গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে।
এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি
বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান!
স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের
ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী
অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!
নবীনগরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / 274 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজে ডাকাতি প্রস্তুতিকালে ২টি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজ সহ তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক।
আটককৃতরা হলেন, জাহাঙ্গীর মিয়া (২৮), আব্দুল হাদি (৩৫), মেরাজুল ইসলাম (২৫) ও আবুল কালাম (৩০)। তাদের সকলের বাড়ি পার্শ্ববর্তী নরসিংদী রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রাম।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর-মনতলা ব্রিজের উপর শনিবার মধ্যে রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে নবীনগর থানার সেকেন্ড ওসি এস আই আক্কাস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই সেতুতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও চার রাউন্ড কার্তুজ সহ ৪ ডাকাত সদস্যকে আটক করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক সময়ের আলোকে বলেন, গ্রেফতার হওয়া ডাকাত সদস্যদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ট্যাগস :




























