ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড

২৭ দিন লড়াইয়ের পর শিশু হুজাইফার মৃত্যু, এলাকায় শোক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 329 বার পড়া হয়েছে

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হুজাইফার চাচা শওকত আলী জানান, সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি সবার কাছে হুজাইফার জন্য দোয়া কামনা করেন।

এর আগে গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পরবর্তীতে ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও মস্তিষ্কে প্রবেশ করা গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

চিকিৎসকরা জানান, ঝুঁকির কারণে গুলিটি বের করা সম্ভব হয়নি এবং দীর্ঘদিন ধরে শিশুটি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিল।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় বিমান হামলা, মর্টার শেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে। টেকনাফের বিভিন্ন এলাকায় গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং ছোড়া গুলি এসে পড়ছে বসতবাড়ি, চিংড়িঘের ও নাফ নদীতে।

হুজাইফার মৃত্যুতে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় পৃথক বিবৃতিতে রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

এই নিউজটি শেয়ার করুন

২৭ দিন লড়াইয়ের পর শিশু হুজাইফার মৃত্যু, এলাকায় শোক

প্রকাশের সময় : ০১:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬