ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১ মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, খেজুর কেজি ৩০ হাজার কালীগঞ্জে ক্যাফে শীতলক্ষ্যা ফুড পার্কের শুভ উদ্বোধন হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত

হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 395 বার পড়া হয়েছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার,জঙ্গি দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২,মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ১৮ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সদর মডেল থানা আওতাধীনধীন মনুমুখ ইউনিয়নের বাওড়বাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল থানার-মামলা নং-১৩ (তারিখ: ১৩/০৭/২০২৪ খ্রি.),ধারা ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬(২)/১০৯/৩৪, পেনাল কোড ১৮৬০-এর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি তানিয়া আক্তার (২০), পিতা: আব্দুল ছবর (ছবর মিয়া),সাং: কোনাগাও (তেলীআব্দা),থানা: শ্রীমঙ্গল,জেলা: মৌলভীবাজার।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কে. এম. শহিদুল ইসলাম সোহাগ,অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার, র‍্যাব-৯,সিলেট। তিনি বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।

এই নিউজটি শেয়ার করুন

হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬