ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১১৭ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের শুক্রবারের অভিযানে সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে সদর উপজেলার কোর্ট রোড, কলেজ পয়েন্ট, চৌমুহনা,শমসেরনগর রোড বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ইফতারী সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ করা, পোড়া তৈল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য কলেজ রোডে অবস্থিত জিতু চা হাউজ এন্ড রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা কোর্ট রোডে অবস্থিত জজ কোর্ট ক্যান্টিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেস করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও পাকস্থলীর ক্যনাসার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কাযক্রমে ব্যাঘাত ঘটায়।

আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও সদর উপজেলার শমসেরনগর রোডে অবস্থিত নিউ সকাল সন্ধ্যা রেষ্টুরেন্টেকে সাময়িকভাবে সিলগালা করা হয়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশের সময় : ০২:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬