ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ড্রামে অতিরিক্ত তেল বিক্রি ফিলিং স্টেশনে ১০ হাজার টাকা জরিমান মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা ভুল চিকিৎসায় ৭ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ১ গাজীপুরে জামায়াতের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার  গাজীপুরে মাদক বিরোধী অভিযানে ২ জনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জে ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত  কালীগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবি  পদ্মায় বাস ডুবি, ২৩ মরদেহ উদ্ধার কসবার সাংবাদিক হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক রাজু গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে
২৯

চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক রাজু গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু গড় (২৩) নামে এক চা শ্রমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) দিবাগত রাতে মাধবপুর ইউনিয়ন পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। পরে শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবহিত করলে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। ভিকটিম শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।

এ বিষয়ে অভিযুক্তের বাবা সত্যনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়েই পাত্রখোলা চা বাগানে অভিযুক্তের বাড়ি পুলিশ ঘিরে রাখে। পরে থানায় মামলা দারের করার পর রাজু গড়কে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক রাজু গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬