ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ড্রামে অতিরিক্ত তেল বিক্রি ফিলিং স্টেশনে ১০ হাজার টাকা জরিমান মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা ভুল চিকিৎসায় ৭ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ১ গাজীপুরে জামায়াতের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার  গাজীপুরে মাদক বিরোধী অভিযানে ২ জনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জে ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত  কালীগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবি  পদ্মায় বাস ডুবি, ২৩ মরদেহ উদ্ধার কসবার সাংবাদিক হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ০৯:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে
১৯

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা সহ এক নারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলাধীন বাহাদুরসাদী  ইউনিয়নের খলাপাড়া এলাকায় নাহিদ দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করে তার রান্না ঘরের খাটের নিচ থেকে ২০ কেজি গাজা উদ্ধার করা হয় । এ সময় নাহিদ দর্জির স্ত্রী ফাতেমা আক্তার মিতু (৩২) কে  গ্রেফতার করা হয় ‌। জানা গেছে, এ অভিযানে ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে সহ মোট ১১ পেকেটে উদ্ধার করা হয় যার ওজন ২০ কেজি। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশের সময় : ০৯:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬