ঢাকা
,
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ড্রামে অতিরিক্ত তেল বিক্রি ফিলিং স্টেশনে ১০ হাজার টাকা জরিমান
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
ভুল চিকিৎসায় ৭ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ১
গাজীপুরে জামায়াতের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার
গাজীপুরে মাদক বিরোধী অভিযানে ২ জনের বিনাশ্রম কারাদণ্ড
কালীগঞ্জে ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত
কালীগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবি
পদ্মায় বাস ডুবি, ২৩ মরদেহ উদ্ধার
কসবার সাংবাদিক হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৭:২৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
শুক্রবার ২৭শে মার্চ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন কর্তৃক পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ডের রোমার কাউন্টার, জালালাবাদ কাউন্টার এবং সৌদিয়া কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হয়। এ সকল অনিয়মের দায়ে ৩টি বাস কাউন্টারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
ট্যাগস :





















