ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেবে ইইউ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 620 বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি || বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেবে ইইউ।

বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে ইউরোপীয় ইউনিয়নে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইরাসম্যাচ ল্যাব উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ভালো পড়ালেখা হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অবদান রাখছেন।

তিনি আরও বলেন, সব সময় ইউরোপীয় ইউনিয়ন যেকোনো বিষয়ে বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া বাংলাদেশের সব বিষয়ে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন।

ল্যাব উদ্বোধন শেষে তিনি একটি সেমিনারে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এসএম মাহবুবুল হক মুজুমদার, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড. মোহাম্মদ ফখরে হোসেনসহ আরও অনেকে।

এই নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেবে ইইউ

প্রকাশের সময় : ০৮:৪৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২