ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সিলেট বিভাগের প্রথম মৌলভীবাজারে হাজার কন্ঠে গীতা পাঠের আয়োজন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ‘সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ’গীতা যজ্ঞ ও বৈদিক অ্যাওয়ার্ড প্রদান।

সিলেট বিভাগের মধ্যে প্রথমবারের মতো সহস্র (১ হাজার) কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের আয়োজন করেছে মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়। ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগরণ এবং নতুন প্রজন্মের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম্য ও শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজনের ঘোষণা করা হয়েছে।

আগামী ১৩ই নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে মৌলভীবাজারের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, সৈয়ারপুরে অনুষ্ঠিত হবে ‘সহস্র কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে একসঙ্গে এক হাজার মানুষের কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠ করা হবে। বৃহৎ পরিসরের এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গীতাপাঠে আগ্রহী সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে গীতা যজ্ঞ। বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকলের মঙ্গল কামনায় এ যজ্ঞ অনুষ্ঠিত হবে। পাশাপাশি সনাতন ধর্ম, বৈদিক শিক্ষা, গীতা প্রচার এবং সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের বৈদিক অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সংগঠনের সভাপতি শ্রী বিজয় সরকার জানান, ধর্মীয় কর্মসূচির পাশাপাশি সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি মেনে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে গীতার নৈতিক ও মানবিক শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ১ হাজার কণ্ঠে একসঙ্গে গীতার বাণী উচ্চারণের এই আয়োজন মৌলভীবাজারে একটি স্মরণীয় অধ্যায়ের সূচনা করবে। একই সঙ্গে সিলেট বিভাগের ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে এটি একটি ব্যতিক্রমী আয়োজন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদের উদ্দেশ্যে আয়োজকদের পক্ষ থেকে আগামী ১৩ই নভেম্বর সংরক্ষণ করে রাখার আহ্বান জানানো হয়েছে। এতে সকলের উপস্থিতিতেই অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হবে মনে মনে করছেন আয়োজকরা।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সিলেট বিভাগের প্রথম মৌলভীবাজারে হাজার কন্ঠে গীতা পাঠের আয়োজন

প্রকাশের সময় : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬