ঢাকা
,
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাস্থ্যসেবায় ডা.সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ
সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার
অবরোধের আগের দিন পায়রায় নিখোঁজ জেলে ওমর আলী
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই এমপি নূরুল ইসলাম বুলবুল
রংপুরের নগর উন্নয়নে সরকারের বড় বিনিয়োগ, অনুমোদন পেল দুই প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান
ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ
চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান
বাংলাদেশ ভ্রমণের নতুন হিসাব, নিজের জেলা ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে
কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময় : ০৮:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 106 বার পড়া হয়েছে
“দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সহ্য করব না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বালীগাঁও উচ্চ বিদ্যালয় ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল—“আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব।” কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নায়েবুর রহমান মাসুদ এর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মোড়ল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের সহকারী পরিচালক মো. এনামুল হক এবং কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন । এ সময় দুর্নীতি দমন কমিশনের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় । পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয় ।
ট্যাগস :






















