কালীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা
- প্রকাশের সময় : ০৮:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে গাজীপুরের কালীগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) উপজেলার বালীগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মানবসেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জাহাঙ্গীর প্রধান (৫২) কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দেব প্রসাদ মিত্র। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম ও ডা. মুনমুন।

























