ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ ব্যাংক খাতের উন্নয়নে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ধামইরহাটে ছাত্রদলের উদোগে জাতীয় আলতাদিঘীতে বৃক্ষ রোপণ  চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৩ বছরেও বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী, জানালেন কারণ ‎‘আবু সাঈদের কবর জিয়ারত শেষে সার সংকট নিয়ে প্রতিমন্ত্রীর অভিযোগ’

রেলপথে গতির ঝড়, ৮০০ কিমি গতিতে নতুন রেকর্ড চীনের

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 175 বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

চীনের পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন মাত্র ৫ দশমিক ৩ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি তুলে নতুন বিশ্ব রেকর্ড করেছে। দেশটির হুবেই প্রদেশের দুংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এ পরীক্ষা চালানো হয়।

১ দশমিক ১ টন ওজনের ট্রেনটি চৌম্বক শক্তির সাহায্যে রেললাইনের ওপর ভেসে থেকে চলাচল করে। ফলে প্রচলিত ট্রেনের মতো চাকা ও রেলের মধ্যে ঘর্ষণ তৈরি হয় না। পরীক্ষায় উচ্চগতি অর্জনের পাশাপাশি স্বয়ংক্রিয় ব্রেক ব্যবস্থার কার্যকারিতাও যাচাই করা হয়েছে। ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছানোর পর ট্রেনটি মাত্র ২০০ মিটারের মধ্যে নিরাপদে থেমে যায়।

গত ছয় মাসে একই ট্রেনটি তৃতীয়বারের মতো নিজের বিশ্ব রেকর্ড ভাঙল। ২০২৫ সালের জুনে প্রথম পরীক্ষায় এটি সাত সেকেন্ডে ঘণ্টায় প্রায় ৬৫০ কিলোমিটার গতি তুলেছিল। পরবর্তী পরীক্ষায় গতি বেড়ে প্রায় ৭০০ এবং ৭৯৮ কিলোমিটারে পৌঁছায়।

চীনের জাতীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এসব পরীক্ষায় উচ্চক্ষমতার বিদ্যুৎ সরবরাহ, তড়িৎ-চৌম্বকীয় প্রপালশন, উচ্চগতির লেভিটেশন নিয়ন্ত্রণ এবং জরুরি ব্রেক প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে।

তবে যাত্রী পরিবহনের জন্য এ প্রযুক্তি এখনো প্রস্তুত নয়। অবকাঠামোগত ব্যয়, নিরাপত্তা এবং দীর্ঘ দূরত্বে নিখুঁত ট্র্যাক নির্মাণ বড় চ্যালেঞ্জ। গবেষকদের আশা, ভবিষ্যতে এ প্রযুক্তি রকেট ও যুদ্ধবিমান উৎক্ষেপণব্যবস্থাসহ অতি উচ্চগতির পরিবহন ব্যবস্থায় কাজে লাগতে পারে।

এই নিউজটি শেয়ার করুন

রেলপথে গতির ঝড়, ৮০০ কিমি গতিতে নতুন রেকর্ড চীনের

প্রকাশের সময় : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬