ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩ কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু সাভারে নাকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পলাতক চিকিৎসক-নার্স রংপুরে ইয়াবার গোপন মজুত, গ্রেপ্তার মা; ছেলের খোঁজ নেই বিড়ির বাজার নিয়ে বিরোধ, গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ঘোড়াশালে উদ্ধার হওয়া বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 92 বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা যায়, শিউলি শারীরিক অসুস্থতার কারণে স্বামীর সাথে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন। ডাক্তারের নিকট থেকে চিকিৎসা সেবা শেষে মোটরসাইকেলযোগে কেজুরিছড়া চা-বাগানের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের পেছনেই মাথা ঘুরে যায় তাঁর। এতে তিনি সামলাতে না পেরে চলন্ত মোটরসাইকেল থেকে সরাসরি পিচঢালা সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বালিশিরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান চিকিৎসকরা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেজুরিছড়া ও কালিঘাট চা-বাগানসহ আশপাশের পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহত শিউলি তাঁতিকে শেষবারের মতো দেখতে স্বজন, প্রতিবেশী ও চা-শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষ তাঁর বাড়িতে ভিড় জমায়। এক মুহূর্তের পথ দুর্ঘটনায় শিউলির এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৩৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬