ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত

নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

বিদ্রোহের আগুনে অন্যায়ের প্রতিবাদ, আবার প্রেম ও মানবতার সুরে সম্প্রীতির আহ্বান—কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে রংপুরের গঙ্গাচড়ায় শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

‎সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম।

‎সভাপতির বক্তব্যে জেসমিন আক্তার বলেন, “নজরুলের সাহিত্য শুধু পড়ার বিষয় নয়, তাঁর লেখার মধ্যে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, মানুষের প্রতি ভালোবাসা এবং সাম্যের শিক্ষা। নতুন প্রজন্মকে এসব মূল্যবোধের সঙ্গে পরিচিত করানো আমাদের দায়িত্ব। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধে বেড়ে উঠবে।”

‎সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম বলেন, “নজরুল তাঁর সৃষ্টির মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতির সমাজ গড়ার কথা বলেছেন। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের এই চেতনা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‎তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না। সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।”

‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ।

‎বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা রয়েছে।

‎অনুষ্ঠানে গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাবলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া শাখার সেক্রেটারি ইউনুস আলী, গণঅধিকার পরিষদ গঙ্গাচড়া উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেব, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর রহমান ও উপজেলা জাসাস সভাপতি জাহানুর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

‎এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬