ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
- প্রকাশের সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 2 বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার বারারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কর্মরত ছিলেন।
নিহতের বাবা জালাল মিয়া জানান, সকালে বিদেশ যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। পথে ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।























