ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী বিমানকে ফিরিয়ে দিল পাকিস্তান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান গঙ্গাচড়ায় ‘স্মার্ট ইউনিয়ন’ বাস্তবায়নে চেয়ারম্যান-প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময় ‎ গঙ্গাচড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত কালীগঞ্জ পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেপ্তার ১ ধামইরহাটে গৃহবধূর আত্মহত্যাকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি  তুমি বাঁচলেই আমি বাঁচব’—স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী হঠাৎ বধূর সাজে প্রভা, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে?

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী বিমানকে ফিরিয়ে দিল পাকিস্তান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম জ্বালানির চালান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছায়নি। জ্বালানি বহনকারী কার্গো বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই বিলম্ব হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমান বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বিমানটি বাংলাদেশে আসতে পারেনি।

পাকিস্তান কী কারণে ওই বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তা এখনো স্পষ্ট নয়। মন্ত্রী জানান, ইউরেনিয়ামের নতুন চালান পাঠানোর জন্য রাশিয়া নতুন সময়সূচি দিয়েছে। দেশটি জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারে।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জ্বালানি গ্রহণের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার কাছ থেকে জানানো হয়, প্রয়োজনীয় আকাশসীমা অনুমোদন পাওয়া যায়নি। ফলে নির্ধারিত ফ্লাইটটি পাঠানো সম্ভব হয়নি।

রোসাটমের কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুটি VVER-1200 চুল্লি রয়েছে। দুই ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে আসে। বিশেষ কার্গো বিমানে ঢাকায় পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্যে তা রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী বিমানকে ফিরিয়ে দিল পাকিস্তান

প্রকাশের সময় : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬