ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরে মধ্যরাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি কবর খুঁড়ে ৬ কঙ্কাল চুরি! আতঙ্কে এলাকাবাসী কাঁটাতারের বেড়া দিয়ে পুশইন করুক’, শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলম কোনো জামানত লাগবে না, ব্যাংক থেকে মিলবে ৫ লাখ টাকা নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, আমরা পথ দেখব: নাহিদ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা আটক কালীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার পলাতক হয়েও পাসপোর্ট-এনআইডি পাবেন কীভাবে, প্রশ্ন রিজভীর চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪

কবর খুঁড়ে ৬ কঙ্কাল চুরি! আতঙ্কে এলাকাবাসী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার বেনুপুর এলাকার কবরস্থান থেকে মাটি খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার উপজেলার বেনুপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কবরস্থানের কয়েকটি কবর খুঁড়ে ছয়টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, এর আগেও ওই কবরস্থান থেকে একাধিকবার কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় কবরস্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারা, কী উদ্দেশ্যে কঙ্কাল চুরি করছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, কঙ্কাল চুরির বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কবর খুঁড়ে ৬ কঙ্কাল চুরি! আতঙ্কে এলাকাবাসী

প্রকাশের সময় : ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬