ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সানজিদা হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, এবার বিচারের দাবি স্বজনদের। রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের ‎ জান্নাতে নারীরা কি পুরুষদের চেয়ে কম পুরস্কার পাবেন? ইসলামের ব্যাখ্যা কী? আফ্রিকার দেশও মুখ ফিরিয়ে নিল, আশ্রয় নিয়ে বিপাকে শেখ হাসিনা! এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশ নারী নতুন বেকারির আনন্দ বিষাদে পরিণত, সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু রংপুরে জমি নিয়ে বিরোধের জের, বাঁশ কেটে নেওয়ার অভিযোগে আদালতে মামলা প্রস্তুতি ও সচেতনতাই পারে দুর্যোগের ক্ষতি কমাতে পেঙ্গুইন গুনেই মাসে সাড়ে ৩ লাখ টাকা! চাকরির সুযোগ অ্যান্টার্কটিকায় নবীনগরে ড্রোন আতঙ্ক, বাড়ছে চুরি-ডাকাতির ঘটনা

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের ‎

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 15 বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের চালক ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছে।
‎
‎নিহত মুকুল ইসলাম নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে। শাকিব বসুনিয়া একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে।
‎
‎পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন একই এলাকার ছয়জন। পথেই বাসের লোকজনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। তারাগঞ্জ এলাকায় পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়।
‎
‎পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের লোকজনের সঙ্গে তাঁদের ফের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাসের লোকজন লাথি মেরে তাঁদের চলন্ত বাস থেকে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।
‎
‎এদিকে বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটির গতিরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।
‎
‎তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে সকাল ৮টার দিকে উদ্ধারকারী দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
‎
‎তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
‎
‎তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
‎

এই নিউজটি শেয়ার করুন

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের ‎

প্রকাশের সময় : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬