ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ ‎ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

“নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 451 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান|

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

আগামীকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে যারা জিতবে তারা পাকিস্তানের সঙ্গে রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হবে।

আজ বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে কিউইরা করে ১৫২ রান। দলের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন ড্যারেল মিচেল। এছাড়া ৪২ বলে ৪৬ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ১২.৪ ওভারে ১০৫ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম।

৩৮ বলে ফিফটি পূর্ণ করার পর ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাবর। তার আগে ৪২ বলে ৫৩ রান করেন পাকিস্তানের এই অধিনায়ক।

বাবর আজম আউট হওয়ার পর ফিফটি পূর্ণ করে ৪৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান”

প্রকাশের সময় : ১১:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২