ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যেসব ভুলে আটকে যেতে পারে আপনার চাকরির পদোন্নতি কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি

ঐতিহাসিক জয়ের দিনেও অনন্য নজির গড়ল জাপানিরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 299 বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপ মঞ্চে দ্বিতীয় অঘটন ঘটিয়ে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে জাপান। এমন অঘটন জন্মের পর আরও এক ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছেন জাপানের সমর্থকরা।

বুধবার (২৩ নভেম্বর) কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে জয়ের পরও জাপানিরা নিজেদের স্বভাবসুলভ আচরণ ভোলেননি।

এদিন গ্যালারিতে থাকা জাপানি সমর্থকরা আবারও ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসা পাচ্ছেন। কারণ, জয় উদযাপন শেষে ও ফুরবলপ্রেমীদের ফেলে যাওয়া ময়লা আবর্জনা পরিস্কার করেছেন তারা। এর আগে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও গ্যালারির আনাচে কোনাচে পড়ে থাকা ময়লা পরিস্কার করতে দেখা যায় তাদের।

জাপানি সমর্থকদের ময়লা-আবর্জনা পরিস্কার করার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এমন কর্মকাণ্ডের পর থেকে নেটিজেনদের সুনাম কুড়াচ্ছেন জাপানিরা। নেটিজেনেরা তাদের ‘নিখুঁত অতিথি’ হিসেবেও অভিহিত করেছেন।

ছবিতে দেখা গেছে, খেলা শেষ হওয়ার পর অধিকাংশ সমর্থক মাঠ ছেড়ে চলে গেছেন। এরমধ্যে বেশ কিছু জাপানি সমর্থক গ্যালারিতে পড়ে থাকা চিপসের প্যাকেট, পলিথিন ও পানির বোতলসহ নানান ধরনের উচ্ছিষ্ট সরাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট /এস হোসেন

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ঐতিহাসিক জয়ের দিনেও অনন্য নজির গড়ল জাপানিরা

প্রকাশের সময় : ০৫:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২