ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

ভেঙে পড়েছেন নেইমার, গ্রুপ পর্বে ছিটকে আবেগঘন বার্তা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 319 বার পড়া হয়েছে

গোড়ালির চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন তারকা ব্রাজিল ফরোয়ার্ড নেইমার। এর ফলে তিনি সামনের দুটি ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারবেন না।

এর আগে সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করে অন্যতম ফেবারিট ব্রাজিল। তবে জয়ের মুহুর্তটা বেশিক্ষণ উদযাপনের সুযোগ পায়নি তারা। ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতেই তুলে নেয়া হয় তাকে। চোট পাওয়ার পর সাইড বেঞ্চে বসে নীরবে চোখের জল মুছছিলেন।

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগী বার্তা দিলেন নেইমার। যার পুরোটা জুড়ে রইলো একরাশ হতাশা আর না পাওয়ার কষ্ট।

নেইমারের আবেগঘন সেই ফেসবুক স্ট্যাটাসটি হলো :

এই শার্টটি (জার্সি) পরে আমি যে গর্ব এবং ভালোবাসা অনুভব করি তা বর্ণনাতীত। ঈশ্বর যদি আমাকে জন্মের জন্য একটি দেশ বেছে নেওয়ার সুযোগ দেন, তা হবে ব্রাজিল।

আমার জীবনে কিছুই প্রদত্ত বা সহজ ছিল না। আমাকে সব সময় আমার স্বপ্ন এবং লক্ষ্যগুলোকে তাড়া করতে হয়েছে। কখনও কারো ক্ষতি কামনা করিনি বরং যাদের দরকার তাদের সাহায্য করেছি।

আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি… এবং আবারও একটি বিশ্বকাপে। আমি ইনজুরিতে পড়েছি। হ্যাঁ, এটা বিরক্তিকর, এটি কষ্ট দেয়। তবে আমি নিশ্চিত যে আমি ফিরে আসার সুযোগ পাব। কারণ আমি আমার দেশ, আমার সতীর্থ এবং নিজেকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো

শত্রুরা আমাকে এভাবে বিধ্বস্ত করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবে? কখনই না! আমি অসম্ভবের পুত্র এবং আমার বিশ্বাস অসীম।

প্রতিদিনের পোস্ট / স্পোর্টস ডেস্ক / এস হোসেন 

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ভেঙে পড়েছেন নেইমার, গ্রুপ পর্বে ছিটকে আবেগঘন বার্তা

প্রকাশের সময় : ০৫:১৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২