ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“যৌন হয়’রানির অভিযোগ শার্লিন চোপড়ার”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৫৫২ বার পড়া হয়েছে
১২৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || যৌন হয়রানির অভিযোগ শার্লিন চোপড়ার|

খোলামেলা পোশাক নিয়ে আলোচনায় থাকেন ভারতীয় মডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়া। এবার আবার আলোচনায় আসছেন তিনি। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। শুধু মন্তব্য করেই ক্ষ্যান্ত হননি শার্লিন, করেছেন থানায় লিখিত অভিযোগও।

অভিযোগে শার্লিন উল্লেখ করেছেন, ২০০৫ সালে সাজিদ খান তাকে যৌন হয়রানি করেন। সাজিদের বিশেষ অঙ্গে হাত দিতে শার্লিনকে তিনি বাধ্য করেছিলেন। তবে ভয়ে এ ঘটনা তখন প্রকাশ্যে আনতে পারেননি এ অভিনেত্রী।

এর আগেও সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়া। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাজিদ আমাকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করিয়েছিলেন। বলেছিলেন রেটিং দিতে!’

শার্লিন চোপড়ার দাবি, সাজিদের মতো একজন নোংরা মানুষ কীভাবে বিগ বসে প্রতিযোগী হতে পারেন? তাকে মানুষ কীভাবে সমর্থন করবেন?

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘মি টু’ আন্দোলনের সময় র‌্যাচেল হোয়াইট, করিশমা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো অভিনেত্রীরা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। যার রেশ গড়ায় বহুদূর।

তাদের অভিযোগের ভিত্তিতে ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি গঠন করে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ)। অভিযোগ তদন্ত করে সত্যতাও পায় কমিটি।

পরে তাকে এক বছরের জন্য চলচ্চিত্র নির্মাণের সব ধরনের কার্যক্রম থেকে নির্বাসিত করা হয়। ‘হাউজফুল ৪’ সিনেমার পরিচালনার দায়িত্ব থেকেও সাজিদকে সরিয়ে দেওয়া হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“যৌন হয়’রানির অভিযোগ শার্লিন চোপড়ার”

প্রকাশের সময় : ০৬:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২