ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

“বাংলাদেশের ৬ ক্রিকেটার থাকছে আইপিএলের নিলামে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:২৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 332 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশের ৬ ক্রিকেটার থাকছে আইপিএলের নিলামে|

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের জন্য সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে সর্বোচ্চ ক্রিকেটার রয়েছেন ভারতের ৭১৪ জন। এ ছাড়া বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৭৭ জন। এ বিদেশিদের তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছেন ছয়জন ক্রিকেটার।
আইপিএলের নিলামে টাইগারদের যে ছয়জন ক্রিকেটার থাকছেন, যদিও তাদের নাম এখনো প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। অবশ্য ধারণা করা হচ্ছে, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার লিটন দাসের নাম রয়েছে এ তালিকায়। যদিও এ তালিকায় শুধু এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সাকিবের।

এ ছাড়া বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ৫৭ ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের আসরের নিলামে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন রয়েছেন সাউথ আফ্রিকার।

এ ছাড়া আফগানিস্তান থেকে ১৪, ইংল্যান্ড ৩১, আয়ারল্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল্যান্ডস ৭, নিউজিল্যান্ড ২৭, শ্রীলংকা ২৭, সংযুক্ত আরব আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ এবং জিম্বাবুয়ে থেকে নিবন্ধন করেছেন ছয়জন ক্রিকেটার। সর্বনিম্ন দুজন ক্রিকেটার নিবন্ধন করেছেন স্কটল্যান্ড থেকে।

চলতি মাসের ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মিনি নিলাম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশের ৬ ক্রিকেটার থাকছে আইপিএলের নিলামে”

প্রকাশের সময় : ০৭:২৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২