ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“বিশ্বকাপেও বেঞ্চে বসতে পারেন রোনালদো”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ২৪৪ বার পড়া হয়েছে
৮০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিশ্বকাপেও বেঞ্চে বসতে পারেন রোনালদো|

মাঠে আগের মতো সেই ধার নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। বয়সও হয়েছে ৩৭। তার সদ্য সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে শেষ দিকে সম্পর্কটা বেশ তিক্তই ছিল। যার অন্যতম কারণ কোচ এরিক টেন হাগ তাকে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। রাগান্বিত হয়ে এ নিয়ে বেশ কয়েকবার মুখও খুলেছিলেন রোনালদো। সবশেষ ম্যানইউর সঙ্গে ইতি টেনেছেন।

রোনালদোকে এবার বেঞ্চে বসাতে যাচ্ছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস! স্প্যানিস সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, আসরের শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের রক্ষণাত্মক, শারীরিক ফুটবলের বিপক্ষে পরিকল্পনা বদলাতে ও মাঠে বাড়তি গতি আনতে সিআরসেভেনকে বেঞ্চে বসাতে পারেন তিনি। যেখানে রাফায়েল লিও, আন্দ্রেস সিলভা, রামোস গঞ্জালেসের মতো তরুণকে সুযোগ দেবেন।

পর্তুগালের হয়ে বিশ্বকাপে রোনালদো গ্রুপ পর্বের তিন ম্যাচেই খেলেছেন। তবে প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল ছাড়া আর কোনো গোল করতে পারেননি। গোলের সুযোগ তৈরি করতে পারেননি, এমনকি তৈরি করে দেওয়া সুযোগও মিস করেছেন। সংবাদমাধ্যমের দাবি, তিনি শারীরিকভাবে সেরা পর্যায়ে নেই।

এদিকে পর্তুগালের সংবাদ মাধ্যম ‘এ বোলা’ তার বাজে পারফরম্যান্সের জন্য একটি জরিপ করেছে। সেখানে পর্তুগিজ যুবরাজের প্রতি ৭০ শতাংশ অনাস্থা দেখিয়েছে। অর্থাৎ ৩০ শতাংশ মনে করছে যে, সুইসদের বিপক্ষে রোনালদোর শুরুর একাদশে থাকা উচিত। বাকি ৭০ শতাংশ তাকে বেঞ্চে রাখা উচিত বলে মনে করা হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিশ্বকাপেও বেঞ্চে বসতে পারেন রোনালদো”

প্রকাশের সময় : ০৩:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২