ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

এখানেই শেষ নয়: ফ্রান্সকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করতে মরিয়া মরোক্কো

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
৮৯

কাতার বিশ্বকাপ এখন পর্যন্ত দুর্দান্ত খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছে মরোক্কোর। গ্রুপপর্বে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দলকে রুখে দিয়ে গ্রু্‌্‌প চ্যাম্পিয়ন হয়েছে। এরপর শেষ ষোলোতে স্পেনের মতো দলকে রুখে দিয়ে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়েছে। আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে।

আর একারনেই তারা স্বপ্ন দেখছে আকাশ ছোয়ার। একারনেই থেমে থাকতে চায় না আটলাস লায়ন্সরা। ফাইনালে যাওয়ার বিশ্বাস তাদের মধ্যে রয়েছে এবং যদি ফাইনালে যেতে পারে তাহলে শি্‌্‌রোপা জেতার জন্যই তারা যাবে।

মঙ্গলবার মরোক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। যাদের রয়েছে সেরা সেরা খেলোয়াড়। বিশ্বের সেরা কোচ। তবে আমরা বিশ্বাস করি আমরা ফাইনালে যেতে পারব।

আর যদি ফাইনালে যাই তাহলে কেন শিরোপা জিতবো না? আমরা মোটেও ক্লান্ত নই। আমি আসলে পরিস্কারভাবে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত লড়বো, শেষ পর্যন্ত চেষ্টা করবো।’

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে মরোক্কোর লড়াইয়ের মূলমন্ত্র হচ্ছে মানসিকতা। রেগ্রাগুই বলেছেন, ‘আমি তাদের (খেলোয়াড়দের) বলেছি যে, আমরা আমাদের মহাদেশের মানসিকতাই বদলে দিবো। আমরা এখানে (সেমিফাইনালে) কোনো যাদু-মন্ত্রের বলে আসিনি। তবে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। আমরা খুবই আত্মবিশ্বাসী এবং বিশ্বকাপে সবচেয়ে কঠিন যাত্রাটা ছিল আমাদের।

তিনি আরো বলেন আমরা অনেকবার বাদ পড়েছি। তবে এবার এখন পর্যন্ত টিকে আছি। সামনে এগিয়ে যেতে আমরা সর্বোচ্চটা দিয়ে লড়াই করবো। বিশেষ করে আফ্রিকার দেশগুলোর জন্য, আরব বিশ্বের জন্য। আমাদের দেশ সব দেশের সংস্কৃতিকে সম্মান করে। আমরা খুবই অতিথিপরায়ণ ও উদার মানসিকতার। সে কারণে আমরা কখনো কারও কাছ থেকে কোনো প্রতিদানও চাই না।’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

এখানেই শেষ নয়: ফ্রান্সকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করতে মরিয়া মরোক্কো

প্রকাশের সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২