ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, ফের আবেদন করতে পারবেন ফল পরিবর্তনকারীরা বাবা কারাগারে যাওয়ার পরই উধাও মা, অসহায় ৩ সন্তান মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা গৃহবধূর করুণ মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ডেঙ্গুতে প্রাণ হারালেন পিরোজপুরের প্রধান শিক্ষক ফ্যামিলি কার্ডে যুক্ত হচ্ছে ৪১ লাখ পরিবার, প্রধানমন্ত্রীর ঘোষণা হংকংয়ে গিয়ে নতুন রূপে মেহজাবীন, স্থানীয় ফটোগ্রাফারের ক্যামেরায় ভাইরাল ছবি লুডু খেলায় সামান্য ভুল নিয়ে বিরোধ, শেষ পর্যন্ত প্রাণ গেল যুবকের

ঘোড়াশালে দুই এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 357 বার পড়া হয়েছে

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় পাঁচদিন আগে শফিকুল ইসলাম সাধু নামে এক ঠিকাদারের মোটরসাইকেল চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক এনজিও’র দুই লোন অফিসারের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকার আশা এনজিও অফিসের সামনে এ চুরির ঘটনা ঘটে। এ নিয়ে সম্প্রতি সময়ে ৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে উপজেলার বাইকারদের মধ্যে আতংক বিরাজ করছে।

আশা এনজিও’র ম্যানেজার আবুল কালাম জানান, আজ বুধবার নজরুল ইসলাম ও আফজাল আফজাল হোসেন নামে দুই লোন অফিসার ফিল্ডে কাজ শেষে বেলা ২টার দিকে অফিসে ফিরে আসে। এসময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল অফিসের নিচে লক করে রেখে দু’তলায় চলে আসেন। অফিস থেকে ফিল্ডে যাওয়ার উদ্দেশ্যে বিকেলে ৩টা ৫১ মিনিটের দিকে নিচে নেমে আসেন ওই লোন অফিসার। পরে তারা তাদের মোটরসাইকেল দুটি আর খুঁজে পায়নি।

এনজিও ম্যানেজার আবুল কালাম আরও জানান, সিসিটিভি ফুটেজ অজ্ঞাত দুইজনকে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পলাশ থানার ডিউটি অফিসার (উপপরিদর্শক) তানিয়া জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার সেকেন্ড অফিসারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ঘোড়াশালে দুই এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরি

প্রকাশের সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩