ঢাকা
,
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ
চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার
নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন
সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির
বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
নাসিরনগর সদর ইউনিয়নের কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / 381 বার পড়া হয়েছে
মিহির কুমার দেব ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ কৃষকলীগ নাসিরনগর উপজেলা’র সদর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) নাসিরনগর খেলার মাঠের পূর্ব পাশে বাংলাদেশ কৃষকলীগ নাসিরনগর সদর ইউনিয়ন শাখার আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই জাতীয় ও দলিয় পতাকা উত্তলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
সদর ইউনিয়ন আহবায়ক মো: মধু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ পারভেজ মোশাররফের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের অর্থ বষয়ক সম্পাদক আলহাজ্ব মো: নাজির মিয়া।
উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধক ও স্বাগতবক্তব্য রাখেন , নাসিরনগর উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ অলি মিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোছা: রোমা আক্তার, জেলা কৃষকলীগের সদস্য এম এ কাশেম, নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোঃ কিরন মিয়া, জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য গৌর দাস ভৌমিক, চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নাসিরনগর উপজেলা কৃষকলীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মো: আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্বাস উদ্দিন, উপজেলা কৃষকলীগ নেতা নিজাম উদ্দিন খা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন পীরে তরিকত মাওলানা জালাল শাহ ও গীতা পাঠ করেন বিকাশ দেব।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জুড়ি বোর্ড বসে সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। পরে প্রধান অতিথি আলহাজ্ব মো: নাজির মিয়া জুড়ি বোর্ডে নির্বাচিত, সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ গোলাম হোসেন সম্পাদক পদে মো: ইলিয়াস মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মোকলেছুর রহমানের নাম ঘোষণা করেন।
ট্যাগস :



























