ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না, আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / 358 বার পড়া হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না। নাগরিকত্ব পরিচয় দেওয়াটা তাদের জন্য সঠিক নয়। আজ শুক্রবার নিজ সংসদীয় এলাকা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকেরা তাঁকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সরকারপতনের এক দফা দাবির বিষয়ে প্রশ্ন করেছিলেন। আনিসুল হক বলেন ‘বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারে। তবে তারা যা-ই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে চলেছি। এর কারণ ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান উপহার দিয়েছেন। আইনমন্ত্রী আরও বলেন ‘জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা তাঁর সেই নির্দেশনা মেনে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব।’

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না, আইনমন্ত্রী আনিসুল হক

প্রকাশের সময় : ০৮:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩