ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

অন্যের সুখের জন্য প্রার্থনা করেন, স্রষ্টা আপনার সুখও বৃদ্ধি করবেন: প্রভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:২৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৫২৪ বার পড়া হয়েছে
69

বিনোদন ডেস্ক || অন্যের সুখের জন্য প্রার্থনা করেন, স্রষ্টা আপনার সুখও বৃদ্ধি করবেন: প্রভা।

সাদিয়া জাহান প্রভা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রতিনিয়তই নিজের নানা কথা লিখে পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে।

সম্প্রতি এমনই একটি পোস্ট নজরে পড়ে ভক্তদের। নতুন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইংরেজিতে লেখেন; যার বাংলা অর্থ অনেকটা এমন- যারা আমাকে পছন্দ করেন না, তাদের জন্য আমি সাধারণত নিয়মিত আল্লাহর কাছে এই দোয়া করার চেষ্টা করি যে, ‘হে আল্লাহ, যারা আমাকে গোপনে ঘৃণা করে, আমাকে শত্রু মনে করে, হিংসা করে, আমাকে পছন্দ করে না-দয়া করে আমার যা আছে, তা তাদেরকেও দাও। তাদের সুখী করো, যাতে আমাকে এবং আমার কষ্ট সম্পর্কে তারা সত্য জানতে পারে।

তিনি আরো লেখেন, হে আল্লাহ, দয়া করে আমাকেও হেদায়েত দান করো, যাতে আমি সবাইকে সম্মান করতে পারি। যাতে আমি কাউকে ঘৃণা না করি, কিংবা কাউকে হিংসা না করি। যাতে আমি আমার চারপাশের সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি।

ভক্ত-অনুরাগীদের উদ্দেশে প্রভা আরো লেখেন, বিশ্বাস করুন, আপনি যদি আপনার বিদ্বেষীদের জন্য এভাবে দোয়া করেন, আল্লাহ আপনার উদারতার জন্য অনেক বেশি খুশি হবেন। আল্লাহ আপনাকে বরকত দান করবেন এবং আপনার শত্রুদের হৃদয়ে আপনার জন্য শুভকামনা সৃষ্টি করবেন। মনে রাখবেন, আপনি যদি অন্যের সুখের জন্য প্রার্থনা করেন, তবে আল্লাহ আপনার সুখও বৃদ্ধি করবেন।

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভার জীবনেও নানান ধকল গেছে। মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও মাঝপথে তাকে থামতে হয়েছিল। এরপর নিজের মানসিকতা ধীরে ধীরে পাল্টে নতুনভাবে নিজেকে গড়ে তোলেন। এখন তিনি নিয়মিত অভিনয় করে চলেছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

অন্যের সুখের জন্য প্রার্থনা করেন, স্রষ্টা আপনার সুখও বৃদ্ধি করবেন: প্রভা

প্রকাশের সময় : ০৭:২৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২