ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড

“অর্ধনগ্ন হয়ে যে বার্তা দিলেন উরফি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 441 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অর্ধনগ্ন হয়ে যে বার্তা দিলেন উরফি|

রোজ রোজ যেন ফ্যাশনে সাহসিকতার নতুন সংজ্ঞা লিখছেন উরফি জাভেদ। হিন্দি টেলিভিশন জগতে অভিনয়ের সুবাদে তাকে যত না লোক চেনেন, উরফি তার চেয়ে বেশি পরিচিত নিজের ফ্যাশন সেন্সের জন্য। যদিও উরফির ফ্যাশন সেন্স, পোশাক পরিচ্ছদ দেখে অনেকেই ঠাট্টা, ব্যঙ্গ, বিদ্রুপ করেন।

বারবার তার দিকে উড়ে আসে অজস্র কটাক্ষ, তবু এভাবেই জনপ্রিয়তাও অর্জন করে নিয়েছেন তরুণী অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এবার ক্যামেরার সামনে উরফি ধরা দিলেন এমন এক পোশাকে যা একদিকে তার সাহসিকতার প্রকাশ ঘটায়, তেমনই অন্যদিকে উদ্ভট। সম্প্রতি উরফি তার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন একটি ভিডিও। সেখানে ঊর্ধ্বাঙ্গে কিছুই পরে নেই এই মডেল।

ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা-কালো প্যান্ট পরে রয়েছেন তিনি। শরীরের উপরের অংশে কিছু নেই। ক্যানভাসের সামনে ব্রাশ হাতে উরফি। কী যেন লিখছেন তাতে!
কয়েক সেকেন্ডের মধ্যেই সরে দাঁড়ালেন উরফি। ক্যানভাসের লেখা স্পষ্ট। ক্যানভাসে তিনি লিখেছেন, ‘তারা পাগল, তারা এখনো অখ্যাতনামা!’ কাদের উদ্দেশে উরফির এই বার্তা, তা স্পষ্ট করে বলা নেই ভিডিওতে।

উরফির সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যেমে উঠেছে ঝড়। ইনস্টাগ্রামে প্রায় ৩৮ লাখ ফ্যান ফলোয়ার রয়েছেন উরফির। ইতোমধ্যেই উরফির এই নতুন অবতার মনে ধরেছে প্রায় এক লাখ ৪৪ হাজারের বেশি নেটিজ়েনের।

মন্তব্য করার জায়গায় অনেকেই বাহবা দিয়ে সাহসী অবতারে তার সাবলীল অভিব্যক্তির প্রশংসা করেছেন। তেমনই অনেকের তরফ থেকে ছুটে এসেছে কটাক্ষও। তবে কটাক্ষ কানে তোলেন না উরফি। এই ভিডিওতে তিনি তার নিন্দকদের কড়া জবাব দিয়েছেন, এমনও বলছেন কেউ কেউ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“অর্ধনগ্ন হয়ে যে বার্তা দিলেন উরফি”

প্রকাশের সময় : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২