ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার
অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্র্যাবের নিন্দা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 333 বার পড়া হয়েছে

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্র্যাবের নিন্দা। পেশাগত কাজে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। একই সঙ্গে পেশাদার ক্রাইম রিপোর্টাররা ঘটনাস্থলে যাওয়ার সুযোগ পেলে ভয়াবহ এ ‘অগ্নিকাণ্ডের ক্লু’ উদঘাটনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে ক্র্যাব।

শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ক্র্যাবে নেতৃদ্বয় বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সরকারের এ সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার বিকাশকে শুধু বাধাগ্রস্তই করবে না, সংবাদমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও হুমকির মধ্যে ফেলে দেবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনার ওপর বিশ্বাস রেখে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি। কিন্তু সরকারের এ সিদ্ধান্ত তার বদলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে। যা কখনই কাম্য নয়। সাংবাদিকরা কোথাও নিরাপত্তার জন্য হুমকি নন। সাংবাদিকরা ঘটনাস্থলে যাওয়ার সুযোগ পেলে ভয়াবহ এ ‘অগ্নিকাণ্ডের ক্লু’ উদঘাটনে সহায়ক ভূমিকা পালন করবে।

এই নিউজটি শেয়ার করুন

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্র্যাবের নিন্দা

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্র্যাবের নিন্দা

প্রকাশের সময় : ০১:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪